ক্ষেতলাল শিবপুর নোমানিয়া মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
"সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে আমরা একসাথে"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর নোমানিয়া আলিম মাদ্রাসায় এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির মুন্সি, জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আযিযুল হাকিম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জাবেদ ইকবাল হাসান।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও গুণগত শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।