মাদারীপুরে খুনীদের বিচারের দাবীতে ঝাড়ু মিছিল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম

নাজমুল হাসান, মাদারীপুর :

মাদারীপুরের কালকিনিতে দুপক্ষের সংঘর্ষে নিহত তাইজুল সরদারের খুনিদের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী ও তার স্বজনরা।

বৃহস্পতিবার সকালে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়কের কুলপদ্দী চৌরাস্তা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে সকলের হাতে ঝাড়ু ছিলো। একপর্যায়ে তারা তাইজুল সরদারের খুনিদের ছবিতে ঝাড়ু ও জুতাপেটা করেন।

উল্লেখ্য গত ২২ অক্টোবর সকালে কালকিনি 

উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগন্জ বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার রুস্তম সরদারের ছেলে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com