পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজির কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ অভিযান চালিয়ে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার তুলসীগঙ্গা নদী সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে খণ্ডিত অংশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com