জয়পুরহাটে অসহায়দের মুখে হাসি: এমপি ফজলুর রহমান সাঈদের অনুদান বিতরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য জনাব মো. ফজলুর রহমান সাঈদের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ২০২৬-২০২৭ সেশনের স্বেচ্ছাধীন অনুদান বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল ১০টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচিত উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
বক্তারা উল্লেখ করেন, পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সংসদ সদস্যের এই সময়োপযোগী সহায়তা স্থানীয় পর্যায়ে সামাজিক নিরাপত্তা ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
ভবিষ্যতেও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সংকটে এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।