রাণীনগরে ৮০ জন গ্রাম পুলিদের মাঝে বাইসাইকেল বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম

মোঃ সোহাগ খন্দকার রাণীনগর(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে ৮০ জন গ্রাম পুলিশদের(দাফাদার ও মহল্লাদার) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গ্রামীণ জনপদে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সামনের সারিতে থাকা গ্রাম পুলিশের কাজে গতি আনতে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার রাকিবুল হাসান গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন। স্থানীয় সরকার কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাইসাইকেল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা রায়হান খান, ২নং কাশিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, ০৪ নং পারইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমানসহ ৮টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com