চর-অঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে ব্যাতিক্রম উদ্যোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

‎গাইবান্ধা প্রতিনিধি 

‎গাইবান্ধা সদর উপজেলা সহ ফুলছড়ি সাঘাটা এবং জামালপুর জেলার কয়েকটি এলাকা নদীবেষ্টিত চরা-অঞ্চল এলাকা। চর-অঞ্চলের বসবাসকারী মানুষের শুধুমাত্র আয়ের উৎস দুটি। এক নদীতে নৌকা দিয়ে মাছ ধরা দুই ভুট্টা মরিচ সহ বিভিন্ন রকমের ফসল উৎপাদন করা। এদিয়েই চলে এসব এলাকার জীবিকা নির্বাহ। 

‎এসব ফসল উৎপাদন করতে সেচ ব্যবস্থা বাধ্যতামূলক এবং নৌকায় সেল মেশিন। এ দুটি আয়ের উৎসে সব চাইতে বাধ্যতামূলক প্রয়োজন জ্বালানি তেল।

‎এসব চর-অঞ্চলের জ্বালানি তেল সংগ্রহ করতে হয় নদীপথে এসে সারাদিন থেকে ফুলছড়ি কালিরবাজার,ভরতখালী,সাঘাটা, অথবা জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকা থেকে।সব খরচ মিলে তাদের প্রতি লিটারে ১০ টাকার উপর খরচ হয় নির্ধারিত মূল্যোর চেয়ে।

‎আর এলাকায় যারা দাদন ব্যবসায়ী আছে তারা দেন প্রতি লিটারে কমপক্ষে ২০ টাকা বেশি নির্ধারিত দামের চেয়ে।

‎এসব দাদন ব্যবসায়ীর হাত থেকে এবং কৃষকদের দূরের নদী পথের অতিরিক্ত সময় এবং খরচ বাচাতে গাইবান্ধা ফুলছড়ি উপজেলার দূর্গম চরেউত্তরবঙ্গের ১৬ জেলার মাদার ডিপো  সিরাজগঞ্জ  শাহজাদপুর বাঘাবাড়ী ঘাট থেকে পদ্মা মেঘনা যমুনা  এজেন্সি থেকে সংগ্রহ  করে  সঠিক  দামে বিক্রয় করে আসছে।। যা কৃষকদের জন‍্য খুবই গর্ভের বিষয়।। জ্বালানি তেলের খুচরা এবং পাইকারি সংগ্রহ করার ব্যবস্থা করেছে" মেসার্স তালতলা ট্রেডার্স "।

‎এ বিষয়ে স্বতাধিকারী মোঃ রবিউল ইসলাম শাহীন এর সাথে কথা বলে জানান তিনি পূর্ব থেকেই জ্বালানি তেলের ব্যবসা করতেন। বিভিন্ন সময় তিনি চর-অঞ্চলের লোকজনের সাথে তাদের দুঃখ দুর্দশার  কথা শুনতেন। এ সব বিষয় শুনে তিনি চরের কৃষকদের ভোগান্তি কমাতে ফুলছড়ি উপজেলার ফজলুপর ইউনিয়নের  দক্ষিণ খাটিয়ামারী তালতলা বাজারে কৃষক এবং জেলেদের ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রির ব্যবস্থা করেন।

‎এতে গাইবান্ধা জেলার ফুলছড়ি সাঘাটা এবং জামালপুরের কয়েকটি উপজেলার কৃষকদের মাঝে স্বস্তি ফিরছে।

‎এসব এলাকার কৃষক এবং জেলেদের সাথে কথা বলে জানাযায়, তেলের জন্য শুধু অতিরিক্ত টাকা নয় সময় এছাড়া চর পর্যন্ত তেলে ড্রাম বা টাংকি আনা খুবই কষ্টসাধ্য হত। এখন চরে তেল পাওয়ায় তাদের দ্রুত এবং চাহিদা অনুযায়ী নির্দিষ্ট দামে খুব সহজে তেল পাচ্ছে। তাদের যে সময় টা অতিরিক্ত যেত সে সময় তারা জমিতে কিংবা মাছ ধরার কাজে দিতে পারছেন। ফলে একটু হলেও বাড়তি আয় এবং মানষিক প্রশান্তি পাচ্ছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com