চোরে না শোনে ধর্মের কাহিনি: ক্ষেতলালে মসজিদের এসি উধাও!

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের খলিশাগাড়ী জামে মসজিদে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে মসজিদের দেয়াল থেকে একটি এয়ার কন্ডিশনার (এসি) খুলে নিয়ে গেছে অজ্ঞাত চোরচক্র।

মসজিদের মতো পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত কিংবা কোনো আনুষ্ঠানিক আইনি অভিযোগ দায়ের হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘটনায় জড়িত চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com