সুন্দরগঞ্জে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হলেন বেলকার ফারুক মিয়া

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ পিএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

আসন্ন গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্য নির্বাচিত হয়েছেন বেলকা ইউনিয়নের মো: ফারুক মিয়া।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা থেকে প্রেরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। স্মারক নং- ০৫.৫৫.৩২৯১.০২২,০১,০১০,১৫-১৫৬৩, তারিখ: ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ অক্টোবর ২০২৬ খ্রি.।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২৭ অক্টোবর ২০২৬ তারিখের ২০৬৪ নং স্মারকের সূত্রের পরিপ্রেক্ষিতে সততা, কর্মদক্ষতা, বীরত্বপূর্ণ অবদান এবং শৃঙ্খলার ভিত্তিতে তাকে উপজেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে মনোনীত করা হয়।

মনোনীত শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হলেন- জনাব মো: ফারুক মিয়া, পিতা: মৃত ছামছুল হক, ওয়ার্ড নং- ০৫, ইউনিয়ন: বেলকা, উপজেলা: সুন্দরগঞ্জ, জেলা: গাইবান্ধা।

উপজেলা প্রশাসনের প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়, জনাব মো: ফারুক মিয়া গত ১২/১২/২০২২ খ্রি. তারিখে গ্রাম পুলিশ পদে নিয়োগ প্রাপ্ত হয়ে অদ্যাবধি সুনামের সাথে কর্মরত রয়েছেন। সুন্দরগঞ্জ থানার রেকর্ডপত্র পর্যালোচনায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারী মামলা বা অপরাধের তথ্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তার নাম সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com