কালাইয়ে দ্য হলি কুরআন স্কুলে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি: জাঁকজমকপূর্ণ আয়োজনে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জে অবস্থিত ‘দ্য হলি কুরআন স্কুল’-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দ্বিমাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

কুরআন শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির কৃতী শিক্ষার্থীদের সাফল্যে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

২৯ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক খাইরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আইয়ুব আলী (টাঙ্গাইল)। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন ও দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিতা শিক্ষার গুণগত মান উন্নয়ন ও যুগোপযোগী জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সোবহান এবং বিশিষ্ট ব্যবসায়ী মহান উদ্দিন।

আলোচনা পর্ব শেষে দ্বিমাসিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার ও সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com