মানিকগঞ্জের ঘিওর মিষ্টি পট্টির তিন দোকানে ২৩ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওর বাজারের মিষ্টিপট্টিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি মিষ্টির দোকানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম ।

অভিযানে জিতেন দাসকে ৫ হাজার, মো. শহীদুল ইসলামকে ৮ হাজার এবং মো. এরশাদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com