বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযানে তিন জনের কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পিএম
বাকেরগঞ্জ ( বরিশাল) উপজেলা সংবাদদাতা:
বাকেরগঞ্জ উপজেলায় মাদক বিরোধী এক বিশেষ অভিযানে তিন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কলসকাঠি ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলসকাঠি ইউনিয়নে মাদক বিরোধী অভিযানের সময় মাদক সেবনের অপরাধে তিন জনকে হাতে নাতে আটক করা হয়। পরে আটক কৃতদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তদের মধ্যে এক জনকে ছয় মাসের এবং বাকি দুই জনকে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মাদক বিরোধী এই অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) অভ্র জ্যোতি বড়াল। এবং সার্বিক সহযোগিতায় ছিল বাকেরগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস টিম।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসাবে এই অভিযান চালানো হয়েছে।
যুব সমাজকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মাদক বিরোধী ও জনস্বার্থমুলক অভিযান চলমান থাকবে।
সাজাপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুুতি পক্রিয়াধীন রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।