কালাই পৌরসভার ৬ নং ওয়ার্ডে জননেতা আবু ইউসুফ ভাইয়ের গণসংযোগ: জনকল্যাণ ও সমৃদ্ধির অঙ্গীকার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
৩০ অক্টোবর শুক্রবার বিকেলে জয়পুরহাটের কালাই পৌরসভার ৬ নং ওয়ার্ডে সর্বস্তরের সাধারণ মানুষের সাথে এক প্রাণবন্ত গণসংযোগ ও মতবিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক ও জননেতা আবু ইউসুফ।
গণসংযোগকালে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উষ্ণ ভালোবাসায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
পথসভা ও জনসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরেন এবং এলাকার উন্নয়নে প্রিয় নেতার প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।
এ সময় জননেতা আবু ইউসুফ বলেন, সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও বিশ্বাসই তার পথচলার মূল প্রেরণা।
কোনো পদ-পদবির মোহ নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের পাশে থেকে এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করাই তার রাজনীতির প্রধান লক্ষ্য।
তিনি প্রত্যয় ব্যক্ত করে জানান, দেশ ও জাতির কল্যাণে কালাই পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিক সুবিধাসম্পন্ন মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি নিরলস কাজ করে যাবেন।
সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা সাথে নিয়ে আগামী দিনে কালাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন এবং জনকল্যাণে আবু ইউসুফ অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত এলাকাবাসী ও নেতৃবৃন্দ।