বিজিবির অভিযানে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ লাখ ভারতীয় রুপি উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ১ লাখ ভারতীয় রুপি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শনিবার (৩১ অক্টোবর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

​বিজিবির ভাষ্যমতে, গত শুক্রবার দুপুরে বুড়িমারী বিওপির বিশেষ টহল দলের সদস্যরা সীমান্ত থেকে প্রায় ১৭০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপির যাত্রী ছাউনিতে নিয়মিত তল্লাশি চালান। এ সময় সেখানে কোনো মালিককে না পেয়ে একটি সন্দেহজনক পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়। পরবর্তীতে ব্যাগটি খুলে তার ভেতর থেকে ১ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়, যার বর্তমান সিজার মূল্য প্রায় ১ লাখ ৩১ হাজার টাকা।

​সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ মুদ্রা পাচার রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। চোরাচালান ও সীমান্ত অপরাধ নির্মূলে তাদের এই ধরনের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com