গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:২১ পিএম

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি :৩১ অক্টোবর ২০২৬ 

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে কাশিয়ানী উপজেলার চর-পিংগুলিয়া এলাকায় পোনা ও এনার্জি পাম্পের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে খুলনাগামী ঝিনাইদহ- ট-১১-১৯৪৩ একটি ট্রাক একই দিকে চলাচলকারী কুষ্টিয়া-ট-১১-২৮৪০ ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি রাস্তার খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় পেছনে থাকা ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত চালক জিয়াউর রহমান(২২), চুয়াডাঙ্গা সদর থানার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে। 

​দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com