গঙ্গাচড়ায় ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি 

রংপুরের গঙ্গাচড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোছাঃ মর্জিনা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইস্লি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল পূর্ব ইস্লি গ্রামের আবুল মালেকের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ৩ কেজি গাঁজাসহ মর্জিনা বেগমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মর্জিনা বেগম রংপুরের কাউনিয়া থানার গোপাল গ্রামের মো. মকবুল হোসেনের স্ত্রী।

এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তি ও উদ্ধার করা গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com