গাইবান্ধায় নানা আয়োজনে ডেইলি সানের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

গাইবান্ধা প্রতিনিধি:

নানা আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে গাইবান্ধায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় গাইবান্ধা জেলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য ডেইলি সান-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি ও গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাহুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মো. নুরুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন বাংলা টিভির গাইবান্ধা প্রতিনিধি মো. রিফাতুন্নবী রিফাত, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জেএস সেলিম, ভোরের আওয়াজের গাইবান্ধা প্রতিনিধি মো. মির্জা গোলাম হাফিজ, জেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, তপন চন্দ্র দাস, ময়নুল ইসলাম, কামরুজ্জামান চঞ্চল, হিরন চন্দ্র বর্মনসহ স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দ্য ডেইলি সান বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যম জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি গণতন্ত্র, উন্নয়ন ও সমাজের ইতিবাচক পরিবর্তনে পত্রিকাটির ভূমিকা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com