ক্ষেতলালে মহিলা দলের সাথে বিএনপির মতবিনিময় সভায় প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
৩০ অক্টোবর তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত আরও মজবুত ও সক্রিয় করার লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী।
সভায় বক্তারা তৃণমূলের কার্যক্রম গতিশীল করা, দলীয় ঐক্য সুসংহত রাখা এবং সরকারের নীতিনির্ধারণী বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে মহিলা দলকে মাঠে আরও সক্রিয় ভূমিকার দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাজি মিঠু ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিনসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।