‘জনপ্রতিনিধি হওয়া ক্ষমতা ভোগ নয়, মানুষের সেবা করাই মূল অঙ্গীকার’: প্রতিমন্ত্রী আব্দুল বারী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী বলেছেন, জনপ্রতিনিধি হওয়া কোনো ক্ষমতা ভোগের বিষয় নয়; বরং জনগণের পাশে থেকে তাদের সেবা করা এবং সমস্যার টেকসই সমাধান করাই এর মূল লক্ষ্য।

সম্প্রতি নির্বাচন-পরবর্তী এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী ভোটার ও সাধারণ জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনারা আমাকে বিপুল জনসমর্থন ও ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন এলাকার মানুষের সেবা করার জন্য, এলাকার উন্নয়ন ও আপনাদের প্রত্যাশা পূরণের জন্য। আপনাদের এই আস্থা ও বিশ্বাস আমার কাছে শুধু সম্মান নয়, এটি একটি বড় দায়িত্ব ও অঙ্গীকার।”

এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরে তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা ভোগ করা নয়; বরং জনগণের পাশে থাকা, মানুষের সমস্যা শোনা এবং সাধ্যমতো তার সমাধান করা।

এলাকার প্রতিটি রাস্তা, প্রতিটি জনপদ এবং প্রতিটি মানুষের প্রত্যাশা আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। দল-মত নির্বিশেষে আমরা সবাই মিলে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা গড়ে তুলব।”

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর এ বক্তব্য উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের জনতার মাঝে ব্যাপক উদ্দীপনা ও আশার সঞ্চার করে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com