পটিয়ায় শিশু ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান দুই আসামি বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদিত্য মল্লিক (২১) ও তাঁর বাবা উত্তম মল্লিক (৪৫)। তাঁরা চট্টগ্রামের পটিয়া উপজেলার অলির হাট মল্লিকপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় অভিযান চালানো হয়। র‍্যাব-১৫ কক্সবাজারের সহযোগিতায় র‍্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের কক্সবাজারের ঈদগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ জুলাই পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় তাঁরা প্রধান দুই আসামি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com