প্রবীণ দিবসে নোবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ এএম

মোঃ জাহিদ হাসান, নোবিপ্রবি প্রতিনিধি 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (বিজিএ)। আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ’র অভিষেক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এদিন প্রবীণদের কল্যাণ ও প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে গুণীজন সংবর্ধনা, আলোকিত প্রবীণ সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মাহবুবুল হক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. আবু নাসের। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, মহাসচিব, বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (বিজিএ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁইয়া, সহসভাপতি, বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (বিজিএ)।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com