এইচএসসি: চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২,৯২৯ জন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। এ বছর চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, পাসের হারে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। ৬১ দশমিক ০৭ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। এরপর ৫২ দশমিক ০৭ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। তবে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রাম বোর্ডের অবস্থান দ্বিতীয়।

অন্য বোর্ডগুলোর মধ্যে ময়মনসিংহে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, রাজশাহীতে ৪৫ দশমিক ০৬ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

এবার সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫২ দশমিক ১২ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট অধিকাংশ শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com