হরিপুরে পরীক্ষায় ফেল করে ছাত্রের আত্মহত্যা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় এইচ এসসি পরীক্ষায় ফেলকরে ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাব্বিল হোসেন (২০) নামে এক ছাত্র আত্মহত্যা কলেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে খোলড়া বালিয়া পুকুর গামে। সে ওই গ্রামের রমজান আলীর ছেলে।

সে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সরকারী কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচ এসসি পরীক্ষায় দিয়েছিল। শনিবার (৩১ অক্টোবর) এইচ এসসি পরীক্ষার রেজাল্ট হলে সে পরীক্ষায় ইংরেজী বিষয়ে ফেল করে পরীক্ষায় অকৃতকার্য হয়। এতে সে লোক লজ্জায় বাড়ির সকলের অগোচরে তার শয়ন ঘড়েড় তীররের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে তার বাবা,ও মা জানায়। হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা করা হয়েছে। লাশের বিষয়ে আইনি প্রক্রিয়া চলচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com