জেল-জুলুম ও হয়রানির শিকার নেতারাই থাকবে ধামইরহাটের যুবদলের নেতৃত্বে: কেন্দ্রীয় নেতা জুয়েল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম

মোঃ মোস্তাকিন হোসেন ধামইরহাট উপজেলা প্রতিনিধি (নওগাঁ):

 নওগাঁর ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে যারা নির্যাতন, জেল-জুলুম ও হয়রানির শিকার হয়েছেন, শুধুমাত্র তারাই ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের নেতৃত্বে আসবেন।

 নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি আরও বলেন, বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে থেকে হামলা-মামলার শিকার হয়েছেন এবং দলের দুর্দিনে অটল থেকেছেন, যুবদলের কমিটিতে তাদের মূল্যায়ন করা হবে। কোনো সুবিধাবাদী বা মওদুদীবাদীদের ঠাঁই যুবদলের কমিটিতে হবে না। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মাধ্যমেই আগামী দিনের কমিটি গঠিত হবে বলে জানান তিনি।

 কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা যুবদলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সভা শেষে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com