শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাগুরায় ছাত্রদলের ইউনিয়ন সভাপতি বহিষ্কার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি:

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাগুরার শালিখা উপজেলার ২নং তালখড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মরিকুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) শালিখা উপজেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-আহ্বায়ক পরেশ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শালিখা উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাগুরা জেলার শালিখা উপজেলার ২নং তালখড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মরিকুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শালিখা উপজেলা শাখার আহ্বায়ক মো. সুজাতবেদ হোসেন সজিব এবং সদস্য সচিব মো. হিজাম বিশ্বাস আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com