মিরসরাইয়ে গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মো. রুবেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল একই ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া গ্রামের আব্দুল মজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল দৈনিক মজুরির ভিত্তিতে পশ্চিম মায়ানী এলাকায় গাছ কাটার কাজ করতে গিয়েছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত একটি গাছ তাঁর শরীরের ওপর পড়ে। এতে তিনি কোমর ও মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান সুরভী জানান, মো. রুবেল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com