কমলনগরে নানা আয়োজনে যুবদিবস পালিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
সিরাজুল ইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রথমে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের স্পন্দন সম্মেলনে কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফছারুল হাছানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা সাখাওয়াত হোসেন,
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম, বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু,
উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার, যুবদলের সাধারণ সম্পাদক আবু ছায়েদ দোলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো ফয়েজ, আমজাদ হোসেন আমু, আরিফুল ইসলাম তারেক ও ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু প্রৃুমুখ পরে যুবদিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
আরও পড়ুন
গাইবান্ধায় একজন গুনী শিক্ষকের বিদায়: নিজেও কাঁদলেন-অন্যদেরকেও কাঁদালেন
কালীগঞ্জে ৭ নভেম্বর পালনের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতীয় যুব পুরস্কারে দেশসেরা সফল আত্মকর্মী ক্যাটাগরিতে দ্বিতীয় নাটোরের রায়হান