টেকনাফে মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম
উচমান গনি টেকনাফ কক্সবাজার (প্রতিনিধি):
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর অভিযানে আবদুল করিম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলার এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার তথ্য রয়েছে। তাকে সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম সদস্য বলে জানিয়েছে এসআরবি-১৫।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আবদুল করিম কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমরের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক তথ্যানুযায়ী, আবদুল করিমের বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলায় এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। তিনি একটি সক্রিয় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত বলেও জানিয়েছে বাহিনীটি।
গ্রেপ্তারের পর আবদুল করিমকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ নিয়ে বিএনপি-আওয়ামীপন্থি দুই শিক্ষকের পাল্টাপাল্টি বক্তব্য, হুমকির অভিযোগ
ক্ষেতলালে ভাড়া বাসা থেকে মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
দৌলতপুরে বিদ্যালয়ে বোমা জাতীয় বস্তুর বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক