পূর্বধলায় গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম
মোঃ নজরুল ইসলাম : পূর্বধলা, নেত্রকোনা।
নেত্রকোণার পূর্বধলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. জামাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ. সোমবার (২ নভেম্বর ২০২৬) মাদকদ্রব্যসহ ও মদ্যপ অবস্থায় তাকে আটক করা হয়. পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়.
আটক জামাল মিয়া পূর্বধলা উপজেলার ভিকুনিয়া গ্রামের মৃত শহীদ আলীর ছেলে. তার মায়ের নাম আনোয়ারা বেগম এবং তিনি কালিহরকান্দা ডাকঘর এলাকার বাসিন্দা.
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার পূর্বধলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযان পরিচালনার সময় তাকে আটক করা হয়. এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়.
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন. আদালত তাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন. এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়.
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন.
আরও পড়ুন
শিবগঞ্জ ভূমি অফিসে ভুয়া রায় দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা: বাদীর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
গাজীপুরে মদের কারবারি ধরতে গিয়ে পুলিশের পিস্তল খোয়া যায়, উদ্ধারে ৫০ হাজার পুরস্কার ঘোষণা
অধ্যাপক ড. ইয়াহইয়া রহমান; শিক্ষা, গবেষণা ও খেদমতে এক বর্ণাঢ্য জীবন