পার্বতীপুরে ৩ নং রামপুর ইউনিয়নে কুমারপাড়া গ্রামে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

ওবায়দুল ইসলাম বাবু : 

৩ রা নভেম্বর ২০২৬, রোজ মঙ্গলবার এসএসসি -৮৬ এর বিশিষ্ট সমাজসেবক অজয় সরকার এর সার্বিক ব্যবস্থাপনা ও এসএসসি -৮৬ ব্যাচ, পার্বতীপুর, দিনাজপুরের সহযোগিতায় পার্বতীপুরের ৩ নং রামপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কুমারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি তরনী কান্ত রায় কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া অনুষ্ঠানে অতিথি বদরুদ্দোজা বুলু, দৈনিক ইত্তেফাক, পার্বতীপুর প্রতিনিধি, এসএসসি -৮৬ ব্যাচের জামাল হোসেন, ওবায়দুল ইসলাম বাবু, দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন, দর্শনা, রংপুরের ডাক্তার, ফিল্ড সুপার ভাইজার, বিভিন্ন জায়গা হতে আগত রোগী সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন ।

উদ্দেশ্যে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে হতে চোখের সমস্যায় ভোগা রোগী সনাক্তকরণ, যারা নিজস্ব অর্থায়নে চোখের চিকিৎসা করতে পারছে না।দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন, দর্শনা, রংপুর এর পরিচালনায় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ১৩৮ জন রোগী কে চেক আপ করা হয়, এর মধ্যে পাওয়া য়ায় ছানী রোগী ৪৫ জন, চশমার পাওয়ার পরীক্ষা রোগী ৪৮ জন, ডায়াবেটিস রোগী ৪৫ জন। এরমধ্যে চশমার পাওয়ার পরীক্ষা ও ডায়াবেটিস রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চোখের ছানী পড়া রোগীদের রংপুর দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয় এবং এদের কে ফ্রি অপারেশন করা, বিনামূল্যে থাকা খাওয়া, ঔষধ সহ নিজে এলাকায় পৌঁছে দেওয়া হবে। 

বেশ কিছু বছর হতে এই কর্মকাণ্ড টি চলমান রয়েছে, যা এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সকলে কর্মসূচি চলমান থাক, এই প্রত্যাশাই করে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com