গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি: ০৩ নভেম্বর ২০২৬ 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত হয়েছে। 

নিহত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম(৩৫)। তিনি কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে উল্টাপথে মোড় ঘুরতে গিয়ে প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়।কাভার্টভ্যানটির সামনেই দাড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে সেটি গিয়ে পড়ে আরেকটি লোকাল বাসের উপর। এসময় পাশেই ইঞ্জিনচালিত এ্কটি ভ্যানগাড়ি থাকায় গাড়ির চালক দোলা পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এস.আই মোঃ রাজিব চতুর্মুখী সংঘর্ষে ভ্যান চালকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, যেহেতু দূর্ঘটনাটি কিছুক্ষন আগে ঘটেছে । বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com