কালীগঞ্জের সাবেক বিএনপি নেতার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ ইসরাইল হোসেন ইন্তেকাল করেছেন। 

সোমবার মধ্যরাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কালীগঞ্জসহ সমগ্র ঝিনাইদহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন অত্যন্ত জনপ্রিয়, রাজপথের আপসহীন ও একনিষ্ঠ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।

 তার মৃত্যুতে শোক প্রস্তাব করেছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক সাবেক সফল মেয়র গণমানুষের নেতা, আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাইফুল ইসলাম ফিরোজ। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। 

পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতারা বলেন, " ইসরাইল হোসেনের মতো একজন রাজপথের পরাক্রমশালী ও সৎ রাজনীতিবিদের প্রয়াণ ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।"

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com