মাধবপুরে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

হবিগঞ্জপ্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় অবস্থিত আলহাজ্ব এস.এম. ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ.।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় পরিদর্শনে যান তিনি. এ সময় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উপস্থিতিতে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়.

পরিদর্শনকালে এক ব্যতিক্রমী ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

 যখন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিশু শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মেঝেতে বসে পাঠদান কার্যক্রমে অংশ নেন. শিশুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে উঠে তিনি নিজেই প্রথম শ্রেণির বাংলা পাঠদান পরিচালনা করেন এবং শিক্ষার্থীদের শিখন অগ্রগতি, পড়াশোনা ও মেধার খোঁজখবর নেন।

বিদ্যালয়টিতে প্রায় তিন ঘণ্টা অবস্থানকালে প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষের পাঠদান পর্যবেক্ষণ ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিলের পুষ্টিকর খাবার বিতরণ করেন এবং বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন. এছাড়া তিনি বিদ্যালয়ের মা সমাবেশ, লাইব্রেরির 'বুক ক্যাপ্টেন' উদ্যোগ এবং 'লিটল এগ্রিকালচারিস্ট ক্লাব'-এর সদস্যদের সঙ্গেও শিক্ষার মানোন্নয়ন নিয়ে কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মো. সেলিম, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ ... এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও অভিভাবক প্রতিনিধিবৃন্দ।

বিদ্যালয় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণমাধ্যমকে জানান, প্রাথমিক শিক্ষায় গুণগত ও দৃশ্যমান পরিবর্তন আনতে সরকার নতুন মনিটরিং নীতিমালা প্রণয়ন এবং পরিমার্জিত কারিকুলাম চালুর উদ্যোগ নিয়েছে।

 এরপর দুপুরে তিনি উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান.

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com