সাধারণ মানুষ সহজে যেন পুলিশের সেবা পান, তা নিশ্চিত করতে হবে: সিএমপি কমিশনার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

সাধারণ মানুষ যেন সহজে ও হয়রানিমুক্তভাবে পুলিশের সেবা পেতে পারেন, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার। তিনি বলেছেন, সেবা প্রত্যাশীদের অভিযোগ ও সমস্যার কথা গুরুত্বসহকারে শুনতে হবে এবং দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে সিএমপির পূর্বঘোষিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে তিনি এসব নির্দেশনা দেন।

অনুষ্ঠানে নগরের বিভিন্ন এলাকা থেকে আসা সেবা প্রত্যাশীরা পুলিশ কমিশনারের কাছে তাঁদের নানা অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। কমিশনার মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নাগরিকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com