চাঁদপুরের সাহাতলী উচ্চ বিদ্যালয়ের পুরনো ভবন টেন্ডার নিয়ে নানা গুঞ্জন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম

সোহাঈদ খান জিয়া, চাঁদপুর:

সাহাতলী উচ্চ বিদ্যালয়ের পুরনো ভবন টেন্ডার নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। ভবনটি কম মূল্যে টেন্ডার হয়েছে বলে এ গুঞ্জন শোনা যায়। 

চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাহাতলী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের পুরনো ভবন টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়।

কিন্তু ভবনটি ১ লাখ ৭ হাজার টাকায় ট্রেন্ডার দেওয়া হয়।এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কিন্তু কম মূল্যে ভবনটি কার স্বার্থে টেন্ডার করা হয়। এনিয়ে চলছে নানা গুঞ্জন। 

কেউ বলছেন ভবনটি ৩ লাখ টাকা আবার কেউ বলছেন কমপক্ষে ৫ লাখ টাকা ট্রেন্ডার হওয়ার কথা। কিন্তু ১ লাখ প্রায় ৮ হাজার টাকার মধ্যে ট্রেন্ডার পক্রিয়া শেষ করে। এখানে কারো ব্যক্তি স্বার্থ রয়েছে কিনা এ টেন্ডারের পেছনে। তা না হলে কিভাবে কম মূল্যে ট্রেন্ডার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ক'জন বলেন, ভবনটি টেন্ডারের বিষয়ে আমরা জানিনা।ভবনটি ভাঙতে আসলে আমরা জানতে পারি এটা টেন্ডার হয়েছে । চাঁদপুরের বহুল প্রচারিত পত্রিকায় টেন্ডারের বিজ্ঞপ্তি না দিয়ে কম প্রচারণা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। যাতে কেউ যেনো জানতে না পারে। এখানে পুকুর চুরি করা হয়েছে। আর বঞ্চিত হয়েছে বিদ্যালয়।এটা বিদ্যালয়ের আয়। আর সেই আয় চলে গেছে স্বার্থান্নি মহলের পকেটে। এতো কম মূল্যে ভবন টেন্ডারের কাজ করা হয়েছে। এতে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সকল নিয়ম অনুযায়ী ভবনের টেন্ডার হয়েছে। 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. বাকের খন্দকার বলেন, টেন্ডারের বিষয়ে আমার কিছু জানা নেই।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com