জয়পুরহাট জেলা ড্যাবের ‘সুপার ফাইভ’ কমিটি গঠন: সভাপতি ডাঃ কালাম, সাধারণ সম্পাদক ডাঃ সুজন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসকদের শীর্ষ সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জয়পুরহাট জেলা শাখার নতুন ‘সুপার ফাইভ’ কমিটি গঠন করা হয়েছে।
এতে সর্বসম্মতিক্রমে ডাঃ এস এম আবুল কালাম আজাদ সভাপতি এবং ডাঃ মোঃ সামশুজ্জোহা সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ রাত ৯টায় জয়পুরহাট জেলা সদরের ‘ক্যাফে অরেঞ্জ’ মিলনায়তনে জেলা ড্যাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত চিকিৎসকদের সম্মতিক্রমে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ৫ সদস্যবিশিষ্ট এ নতুন নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ খালিদ বিন শরীফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডাঃ আশিক আহমদ জেবাল (বাপ্পী) এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ জয়নাল আবেদীন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পেশাজীবী চিকিৎসকদের অধিকার সুরক্ষা ও সাংগঠনিক ভিত আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা খুব দ্রুত সময়ের মধ্যে জেলা ড্যাবের একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি ঘোষণা করার আশাবাদ ব্যক্ত করেন।