পূর্বধলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
নেত্রকোনা, পূর্বধলা প্রতিনিধি:
আজ ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বধলা জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুম ও মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পূর্বধলা জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল অনুষ্ঠানটি পরিচালিত হয় এবং পরবর্তীতে বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম থানা থানা তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান, বিএনপি নেতা আব্দুল মন্নান, আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজু আহমেদ এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ক্রীড়াপ্রেমী দর্শক এবং অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই ক্রীড়া আয়োজনের শুভ সূচনা করা হয় এবং পরবর্তীতে বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে ও ফুটবল কিক দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় তরুণ ও খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।