জয়পুরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রোববার ১ নভেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জয়পুরহাট সদর এলাকায় এ অভিযান পরিচালনা করে। এতে সহযোগিতা করে জেলা পুলিশের বিশেষ দল (এসআরবি)।

অভিযানে জুয়া আইনে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি মেরিল সরকারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মেরিল সরকার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের মৃত মহির উদ্দিন সরকারের ছেলে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগমের সার্বিক দিকনির্দেশনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com