পূর্বধলায় মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা প্রেস ক্লাব মিলনায়তনে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর ২০২৬, বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্বধলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো. সেলিম উদ্দিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।  

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. সেলিম উদ্দিন জানান, গত ১ নভেম্বর ২০২৬ তারিখে কালদোয়ার কুমারখালী বাজারস্থ মসজিদে মাগরিবের নামাজ পড়ে তিনি আল-আহ্মান অটো রাইস মিলের অফিসে যান। সেখানে পূর্বধলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সবাইকে চা খাওয়ার আমন্ত্রণ জানালে তারা জানান যে ইতোমধ্যে চা খাওয়া হয়েছে। সে সময় হোগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম তাকে জানান যে তাকে ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে নিয়োগ করা হয়েছে, অথচ তিনি উক্ত বিদ্যালয়ের সবচেয়ে জুনিয়র সহকারী শিক্ষক এবং আগামী ২ নভেম্বর শিক্ষা বোর্ডে পদত্যাগপত্র জমা দেবেন। তখন এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানান মো. আমিনুল ইসলাম।  

​লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, অত্যন্ত দুঃখের বিষয় যে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল ইসলামের দেওয়া একটি ভিডিও বক্তব্যে প্রচার করা হয় যে— সেলিম উদ্দিনসহ উপস্থিত শিক্ষকগণ তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। পরবর্তীতে জানা যায়, আমিনুল ইসলাম ও অন্যান্য শিক্ষকদের জড়িয়ে থানায় একটি মিথ্যা অভিযোগও করা হয়েছে।  

​বোর্ড থেকে সংগৃহীত পদত্যাগপত্রে দেখা যায়, মো. আমিনুল ইসলাম গত ২ নভেম্বর ২০২৬ তারিখে স্বাক্ষর করে ৩ নভেম্বর বোর্ডে জমা দিয়েছেন। এতে প্রমাণিত হয় যে, তিনি মিথ্যা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে শিক্ষকগণের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন, যা মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষকদের সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।  

​সংবাদ সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং প্রকৃত ঘটনা গণমাধ্যমে তুলে ধরার জন্য অনুরোধ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির যুগ্ম আহবায়ক সাইদ আল-মামুন শহীদ ফকির, যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন, যুগ্ন আহবায়ক সালাহউদ্দিন নওয়াব যুগ্ম আহবায়ক হাসনাত ব্যাপারী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তাং, উপজেলা মৎস দলের সভাপতি আবুল কাশেম সহ বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com