জাতীয় যুব দিবসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ ও তরুণদের উৎসাহিত করতে এ সময় স্থানীয় যুব উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, সমাজসেবা কর্মকর্তা সামছুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা আশাদুজ্জামান আসাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
পঞ্চগড়ে ওএমএস ডিলারের বিরুদ্ধে চাল-আটা বিতরণে অনিয়মের অভিযোগ
শিবগঞ্জ ভূমি অফিসে ভুয়া রায় দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা: বাদীর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
গাজীপুরে মদের কারবারি ধরতে গিয়ে পুলিশের পিস্তল খোয়া যায়, উদ্ধারে ৫০ হাজার পুরস্কার ঘোষণা