চট্টগ্রামে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ব্যবসায়ী, আতঙ্কে পরিবার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:০২ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকা থেকে অনিল মুখার্জী (৪০) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত ২৯ অক্টোবর রাতে বাসা থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তাঁর পরিবার।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নগরের চকবাজার থানাধীন মেহেদীবাগ এলাকার নিজ বাসা থেকে বের হন অনিল মুখার্জী। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় গত ৩০ অক্টোবর চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্ত্রী পুরবী মুখার্জী। তবে জিডি করার পরও এখন পর্যন্ত নিখোঁজ ব্যবসায়ীর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।
স্বামীর নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উদ্বেগের মধ্যে রয়েছেন পুরবী মুখার্জীসহ পরিবারের সদস্যরা। তাঁরা আশঙ্কা করছেন, অনিল মুখার্জীর কোনো ধরনের ক্ষতি হয়ে থাকতে পারে।
এ অবস্থায় নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান পেতে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তাঁর পরিবার।
পরিবারের প্রত্যাশা, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত অনিল মুখার্জীর সন্ধান বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
আরও পড়ুন
শিবগঞ্জ ভূমি অফিসে ভুয়া রায় দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা: বাদীর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
গাজীপুরে মদের কারবারি ধরতে গিয়ে পুলিশের পিস্তল খোয়া যায়, উদ্ধারে ৫০ হাজার পুরস্কার ঘোষণা
অধ্যাপক ড. ইয়াহইয়া রহমান; শিক্ষা, গবেষণা ও খেদমতে এক বর্ণাঢ্য জীবন