হিলি সীমান্তে বিজিবির ভোরে অভিযান: ৬০ হাজার টাকার ভারতীয় মাদক সিরাপ জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
দিনাজপুরের হিলি সীমান্তে ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় 'ফায়ার ড্রিল' নামক নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ হাজার ৬০০ টাকা।
সোমবার (২ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর আওতাধীন হিলি আইসিপি বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৮৫/৯-এস সংলগ্ন হিলি রেলস্টেশন এলাকার ক্যাম্পের সামনে—সীমান্তের প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালানো হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় সিরাপগুলো উদ্ধার করা হয়।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩