ন্যায়বিচার রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

আইনের শাসন সমুন্নত রাখা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারে জয়পুরহাটে পালিত হলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (২ নভেম্বর) জেলা আইনজীবী মিলনায়তনে সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চপলের সভাপতিত্বে আয়োজিত সভায় জ্যেষ্ঠ আইনজীবীরা বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষা ও বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে আইনজীবীদের ভূমিকা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি।

সভায় জিপি সালামত আলী প্রামাণিক, পিপি শাহিনুর রহমান শাহীন ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com