রাণীনগরে গাঁজা সেবনের অভিযোগে ১ জনের কারাদন্ড

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

মোঃ সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে বাবু সরদার (২৭) নামে এক গাঁজা সেবনকারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সোমবার দুপুরে উপজেলার মধ্যরাজাপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর উপজেলার মধ্যরাজাপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবু সরদারকে গাঁজা খাওয়া অবস্থায় ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের জেল দেওয়া হয়। বাবু সরদার মধ্যরাজাপুর গ্রামের আনছার সরদারের ছেলে।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com