পাবনায় এলিট লাইফ স্টাইলের ১৯ তম আউটলেট উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেতা পলাশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

পাবনায় ফ্যাশন ব্র্যান্ড এলিট লাইফ স্টাইল লিমিটেডের ১৯ তম আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

পাবনা প্রতিনিধিঃ

পাবনায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্যাশন ব্র্যান্ড এলিট লাইফ স্টাইল লিমিটেডের ১৯ তম আউটলেট উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় পাবনা সিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আউটলেটটির শুভ উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ।

এর আগে বিকেল থেকেই উদ্বোধন অনুষ্ঠান ঘিয়ে আর পলাশকে এক নজর দেখেতে সিটি সেন্টারের সামনে জড়ো হন বিভিন্ন বয়স ও পেশার হাজারো মানুষ। একপর্যায়ে মানুষের ভীড়ে সিটি সেন্টারের সামনে পুরো সড়ক বন্ধ হয়ে যায়।

উদ্বোধন করতে গিয়ে জিয়াউল হক পলাশ বলেন, পাবনার মানুষ যে আমাকে এত ভালবাসে জানতাম না। আমি পাবনাবাসীর ভালবাসায় মুগ্ধ। আমিও আপনাদের আমার প্রাণভরা ভালবাসা শুভেচ্ছা দিয়ে গেলাম। এভাবেই পাশে থাকবেন আর এলিটের সাথে থাকবেন। এলিট আউটলেট এখন আপনার শহরে আপনার কাছে। এখানে সাধ্যের মধ্যে ভাল পছন্দের পোশাক কিনতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্ট ও এলিট লাইফ স্টাইল লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মুহাম্মদ মামুন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন আর্ট ও এলিট লাইফ স্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস, উর্ধ্বতন কর্মকর্তা মাহফুজ চৌধুরী, মৃত্তিকা এম. চৌধুরী ও সারলিন এম. চৌধুরী, এজিএম মো. মামুনুর রশিদ ফয়সাল, অপারেশন্স ম্যানেজার আমানুর সাদীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আর্ট ও এলিট লাইফ স্টাইল লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মুহাম্মদ মামুন চৌধুরী বলেন, গ্রাহকদের জন্য সুখবর হলো এলিট লাইফ স্টাইল লিমিটেডের এই নতুন আউটলেটে মাত্র ৯৯ টাকা থেকে ৯৯৯ টাকার মধ্যে পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্টসহ ছেলেদের যাবতীয় ফ্যাশনেবল পোশাকের বিপুল সমাহার রয়েছে। সারাদেশে ব্যাপক জনপ্রিয় এই ব্র্যান্ডের বিভিন্ন জেলা-শহরে বর্তমানে মোট ১৮টি আউটলেট সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করছে। পাবনা সিটি সেন্টারের আউটলেটটি নিয়ে মোট আউটলেটের সংখ্যা দাঁড়ালো ১৯টি। এ মাসে রংপুর ও ফেনীতে আরো দুটি আউটলেট উদ্বোধন করা হবে।

তিনি আরো বলেন, গ্রাহকের আস্থাই আমাদের প্রধান লক্ষ্য। তাই মান ঠিক রেখে যতটা সাশ্রয়ে সাধারণ মানুষের হাতে ভাল পণ্য তুলে দেয়া যায় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। অন্যান্য ব্রান্ডের একটা শার্টের দাম যেখানে দুই থেকে তিন হাজার টাকা, সেখানে আমরা সেই মানের শার্ট দিচ্ছি ৫০০ থেকে ৭০০ টাকায়। কম দামে পণ্য দিচ্ছি মানে যে কাপড়ের মান খারাপ এটা ভাবার সুযোগ নেই। আমরা মানের সাথে কোনো আপস করি না। তাই ক্রেতাদের বলবো, আপনারা সব ব্রান্ডের শোরুম ঘুরে দেখেন, তারপর আমাদেরটা দেখেন। আশা করি আপনার সাধ আর সাধ্যের মধ্যে আমাদের পোশাক পছন্দ হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com