শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
একরামুল ইসলাম তুষার , ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার(০২ নভেম্বর)সকালে উপজেলার দিঘলগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মাহাতাব উদ্দিন ও কাশেম উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে ওই গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়া নিয়ে কাশেমের সমর্থক লতিফের সাথে মাহাতাবের সমর্থক শাহিনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ১০ জন। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট।
এই বিষয়ে কাশেম উদ্দীন বলেন, সকালে আমার সমর্থক লতিফ তার জমিতে পানি নেওয়ার জন্য শাহিনের জমির উপর দিয়ে পাইপ পাড়তে গেলে কথা কাটাকাটি হয় পরে। শাহিন ও তার ছেলে সহ মাহাতাবের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার সমর্থকদের উপর হামলা করে ও বাড়িঘর ভাংচুর করেছে।
এ বিষয়ে মাহাতাব উদ্দীন বলেন, আমি বাড়িতে ছিলাম না।পরে বাড়ি এসে দেখি মারামারি হয়েছে। মাঠে পানির পাইপ পাড়া নিয়ে এই মারামারির ঘটনা ঘটেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত ( কর্মকর্তা) হুমায়ন কবির মোল্লা বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩