সুন্দরগঞ্জে মোবাইল কোর্টে ২০টি অবৈধ জাল জব্দ, জরিমানা ১ হাজার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ২০টি অবৈধ জাল জব্দ করা হয়েছে।

আজ (২ নভেম্বর ২০২৬) উপজেলার তারাপুর ইউনিয়নের "ধর মানুষের ছড়া" নামক জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আনুমানিক ১২০০ মিটারের ১৯টি চায়না-দুয়ারী জাল ও আনুমানিক ১০০ মিটারের ০১টি কারেন্ট জাল বাজেয়াপ্ত করা হয়। একই সাথে উক্ত আইনের ধারা-৫ অনুযায়ী অভিযুক্ত ০১ জনকে ১০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার জনাব মাধব রায় এর প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন সুন্দরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আহরাব আল আকাশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com