রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন, সম্পাদক হুমায়ুন কবীর মানিক ও কোষাধ্যক্ষ জীবন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি 

রংপুর সিটি প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়ের স্বপন চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক করতোয়ার হুমায়ুন কবীর মানিক।

শনিবার (রাত ১০টা) অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের হ্যাঁ ভোটে ১৩ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক বার্তার এস এম খলিল বাবু, সহসভাপতি মতপ্রকাশের হামীম আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম খবরের তারিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ ভোরের দর্পণ ও বায়ান্নর আলোর রেজাউল করিম জীবন।

এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন সংবাদ সারাবেলার কামরুল হাসান টিটু, প্রচার সম্পাদক মাছরাঙা টেলিভিশনের ফুয়াদ হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বায়ান্নর আলোর এস এম শহীদুল আলম এবং ক্রীড়া সম্পাদক প্রতিদিনের বার্তার হাসান রাসেল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সাইফের শাকিল আহমেদ, বাংলাদেশ সমাচারের শাহ আলম ও আখিরার মৌসুমী শঙ্কর ঋতা।

নতুন কমিটি গঠনের আগে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগের ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে মেয়াদ শেষ হওয়ায় আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির উদ্যোগে সদস্যদের সম্মতিক্রমে হ্যাঁ ভোটের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্বপন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন এস এম খলিল বাবু, হুমায়ুন কবীর মানিক, তারিকুল ইসলাম তারেক, রেজাউল করিম জীবন, কামরুল হাসান টিটু, ফুয়াদ হাসান, এস এম শহীদুল আলম, শাহ আলম, আরমানুল হক, আলী হায়দার রনি, মৌসুমী শঙ্কর ঋতা, আলমগীর হোসেন অপু, সাঈদ মফিদুল হক বাবু, আমানত আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য।

এদিকে নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাহিত্য একাডেমী, অভিযাত্রিক, ছড়া সংসদ রংপুর, মৌচাক পরিবার, গীতিকবি সংসদ রংপুরসহ বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com