মানিকগঞ্জের ঘিওরে জাতীয় যুব দিবস উদ্যাপন, উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:২৫ এএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে মানিকগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে । রবিবার (১ নভেম্বর) সকালে জেলার ঘিওর উপজেলার জোকা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ।
দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় যুব সমাবেশ ও র্যালি । পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা ।
আলোচনা সভা শেষে যুব উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয় ।
যুব উন্নয়ন অধিদপ্তর, মানিকগঞ্জ আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের যুবক-যুবতী, প্রশিক্ষণার্থী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন ।
আরও পড়ুন
জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ নিয়ে বিএনপি-আওয়ামীপন্থি দুই শিক্ষকের পাল্টাপাল্টি বক্তব্য, হুমকির অভিযোগ
ক্ষেতলালে ভাড়া বাসা থেকে মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
দৌলতপুরে বিদ্যালয়ে বোমা জাতীয় বস্তুর বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক