ক্ষেতলালে ভাড়া বাসা থেকে মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের ক্ষেতলালে ভাড়া বাসা থেকে রুবেল প্রামাণিক (৫৫) নামে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার ২ নভেম্বর সন্ধ্যায় পৌর এলাকার করিমপুর ত্রিমুহনী মহল্লার একটি বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল প্রামাণিক পার্শ্ববর্তী কালাই পৌর এলাকার মূল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে রুবেল প্রামাণিক ক্ষেতলাল পৌর এলাকার করিমপুর ত্রিমুহনী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সেখানে থাকার পাশাপাশি তিনি স্থানীয় এলাকায় মাংসের ব্যবসা পরিচালনা করতেন।

সোমবার সন্ধ্যায় ঘরের ভেতর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ক্ষেতলাল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ কিংবা স্থানীয়রা। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com