গাজীপুরের কোনাবাড়িতে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকদের হামলায় আহত এ এস আই শাখওয়াত শঙ্কামুক্ত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

গাজীপুর প্রতিনিধি 

গতকাল রোববার গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শ্রমিকদের হামলায় এসআই শাখাওয়াত ইমতিয়াজ নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

রোববার (১ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত এসআই শাখাওয়াত ইমতিয়াজ টাঙ্গাইলের মির্জাপুর থানায় কর্মরত রয়েছেন

পরিবার সূত্রে জানা যায়, গাজীপুর আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে কোনাবাড়ী এলাকায় শ্রমিকদের অবরোধের মুখে পড়েন তিনি। এ সময় আন্দোলনকারী শ্রমিকদের একটি উশৃংখল গ্রুপ তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তার মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয় এবং মোটরসাইকেলটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়

হাসপাতাল সূত্রে জানা গেছে, এসআই ইমতিয়াজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি শঙ্কামুক্ত

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com